মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নিবার্চন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে আল মুসলিম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এস.এম আমদাজ হোসাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়। এছাড়া শেখ আয়ূব রতন, মোঃ জুয়েল খান, শাহাজদ্দিন (সাজু), আবুল হাসনাত (মিশু) ও রাজিয়া আশরাফ সদস্য সচিব নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান মোঃ নজরুল ইসলাম, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্রী বিশ্বনাথ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়া, শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রী উত্তম কুমার সরকার, নিগার সুলতানা (নুপুর)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস