যশোরে বিএনপি নেতা তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ই নভেম্বর) বিকালে তার কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিএনপির প্রভাবশালী নেতা তরিকুল ইসলামের।

তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতার কবর জিয়ারত ও দোয়া কর্মসূচির আয়োজন করা হয়। কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি শুরু করেন।

এ সময় তরিকুল ইসলামের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু,মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম, সদস্য সচিব সাবেরুল হক সাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর