পেছালো বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যদিও এর আগে ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে সেটা ৫ দিন পেছানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।
বিসিবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিলো, ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও ৬ ডিসেম্বর শুরু হবে মূল আসর। আসরের উদ্বোধনী আসর ৫ দিন পিছিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে মূল আসর কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ সোহেল বলেন, বিপিএলের উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, আপা আপনি বিপিএলের উদ্বোধনে থাকবেন। তিনি রাজি হয়েছেন, ৮ তারিখে তিনি উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। জনপ্রিয় আসরটিতে এবার থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি। বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আসরটি আয়োজন করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর