নিশ্ছিদ্র নিরাপত্তায় ইবিতে ভর্তি পরীক্ষা শুরু

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও উৎসব মুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষ স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ’ ইউনিট ভুক্ত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি যুদ্ধ শুরু হয়। এছাড়া ‘সি’ ইউনিট র্ভুক্ত ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এসময়ে তার সাথে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ প্রমুখ।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে কঠোর নিরাপাত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, ডিবি পুলিশ, ভ্রাম্যমান আদালত, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে রয়েছে।

সার্বিক বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেন পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সে জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর