প্রয়াত সাংবাদিক মানিক আহমেদ এর স্মরণে দোয়া মাহফিল

প্রয়াত সাংবাদিক দৈনিক মানবজমিন এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি ও পাকুন্দিয়া প্রতিদিন অনলাইন প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক আহমেদ এর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বাদ আছর “পাকুন্দিয়া প্রতিদিন”র উদ্যোগে পত্রিকাটির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোড়াবাড়িয়া হাজী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ আব্দুর রহমান এবং হাফেজ এনামুল হাসান বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সাগর, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, মাও মো নৌফেল, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সহ সম্পাদক, পাকুন্দিয়া প্রতিদিনের নির্বাহী সম্পাদক নুরুল জান্নাত মান্না, সাংবাদিক আবু হানিফ, বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো ইমন, মানিক আহমেদেরর বড় ভাই ব্যবসায়ী শহীদসহ মানিক আহমেদের সহপাঠী, সাংবাদিক, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২০১৬ সালের ৪ নভেম্বরের রাত ১:৩০ মিনিটে ৫২ বছর বয়সে মানিক আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর