মৌসুমীর কোনো আইডি নেই : ওমর সানী

প্রিয় তারকার অসংখ্য ছবি থাকা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়ে খানিক সংশয়, খানিক আশা নিয়ে মেসেজ দেওয়া। এরপর আসে মেসেজের কাঙ্ক্ষিত উত্তর। মেসেজ দেওয়া-নেওয়ায় জমে ওঠে আলাপচারিতা। একসময় প্রতারণার শিকার হন সরলমনা ভক্ত। এ রকম অনেক ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদমাধ্যমে। তাই এবার ভক্তদের সতর্ক করতে এগিয়ে এলেন ঢাকাই ছবির তারকা অভিনেতা ওমর সানী। জানালেন, স্ত্রী মৌসুমীর কোনো ফেসবুক আইডি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ওমর সানী। যাপিত জীবনের নানা আপডেট প্রতিনিয়ত শেয়ার করে থাকেন ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে। এ তারকা অভিনেতার নামে ফেসবুকে রয়েছে বেশ কয়েকটি ফেক অ্যাকাউন্ট, যা নিয়ে বিভ্রান্তিতে পড়েন অনেকেই।

তাই সবার বিভ্রান্তির অবসান ঘটাতে সম্প্রতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সানী। সেখানে নিজের ব্যক্তিগত আইডি ও পেজের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন তিনি। সেইসঙ্গে জানান, এ দুটি আইডি বাদে তাঁর নামে থাকা অন্যসব পেজ, আইডি নকল। ওইসব আইডি থেকে ধর্ম, রাজনীতি ও দেশ নিয়ে আপত্তিকর কিছু পোস্ট করলে কিংবা অনৈতিক লেনদেন, কাজ করলে তিনি দায়ী থাকবেন না। ফেসবুকে মৌসুমীর কোনো আইডি না থাকার কথাও উল্লেখ করেন তিনি।

একটা হচ্ছে আমার আইডি, আর একটা পেজ, আর বাকিগুলো সব ফেক আইডি, ফেক আইডি থেকে ধর্ম, রাজনীতি, দেশ , এবং অনৈতিক কিছু লেনদেন…

Gepostet von Omar Sani am Sonntag, 3. November 2019

পোস্টটি প্রকাশ্যে আসামাত্রই তা লুফে নেন নেটিজেনরা। সচেতনতামূলক এই পোস্টের জন্য সানীকে ধন্যবাদ জানান অনেকেই। একজন লেখেন, ‘হ্যাঁ ভাইয়া, আমরা কেয়ারফুল আছি এবং প্রিয়দর্শিনীর আইডি নেই, তা-ও জানি। আমরা সবাই প্রতারক এবং যেকোনো ফেক থেকে মুক্ত থাকব।’ আরেকজন লেখেন, ‘ধন্যবাদ অবগত করার জন্য।’

যা-ই হোক, গতকাল ছিল প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতে পরিবারকে সঙ্গে নিয়ে নানা আয়োজনে মেতে ওঠেন মৌসুমী। নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের অনাড়ম্বর আয়োজন করা হয়। প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদযাপন করেন ওমর সানী ও মৌসুমী।

Gepostet von Omar Sani am Samstag, 2. November 2019

এ দিন পরিবারের সদস্যদের নিয়ে জলের সান্নিধ্যে মেতে ওঠেন মৌসুমী। আর সে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ওমর সানী। ক্যাপশনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছ সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন মৌসুমী প্রিয়দর্শিনী অগ্নিকন্যা। আল্লাহ হেফাজত করুক।’

Gepostet von Omar Sani am Sonntag, 3. November 2019

মৌসুমী এখন ব্যস্ত আছেন ‘অর্জন ৭১’ ছবি ও নতুন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে। এর পাশাপাশি আরও কিছু কাজ করার কথা আছে নন্দিত এই অভিনেত্রীর।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর