ইবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ৩ দিনব্যাপী ভর্তি পরীক্ষা।

সোমবার সকাল সাড়ে ৯ টায় এ’ ইউনিট ভুক্ত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি যুদ্ধ শুরু হয় এবং দিনের অপর পরীক্ষায় ‘সি’ ইউনিট র্ভুক্ত ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদের ভর্তি পরীক্ষা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রক্টরের চলতি দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।

এ বছর ‘এ’ ইউনিটে পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৫ শতাংশ। অপরদিকে ‘সি’ ইউনিটে উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ নিশ্চিত করেছেন সি ইউনিট ভর্তি পরীক্ষা সমন্বয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে কঠোর নিরাপাত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, ডিবি পুলিশ, ভ্রাম্যমান আদালত, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে রয়েছে।

সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪ টি সার্চ ডিটেক্টর ও প্রতিটি কেন্দ্রের প্রবেশদ্বারে মেটাল ডিকেক্টর ব্যবহার করা হচ্ছে।

ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু সুন্দর সাবলীলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্নক ব্যবস্থা করেছি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, শুরুটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা আশাবাদী শেষ পর্যন্ত আমরা শতভাগ নকল মুক্তভাবে ও প্রশ্নফাঁস মুক্ত ভাবে করতে সক্ষম হবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর