বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ইউএস ডলার ও ভারতীয় রুপিসহ আটক -১

যশোর বেনাপোল আমড়াখালি চেকপোস্টে ২০ হাজার ইউএস ডলার ও ২২৪০ ভারতীয় রুপি সহ নারায়ণ (৩৬)নামে একজন পাচারকারীকে আটক করেছে ৪৯বিজিবি সদস্যরা।

সোমবার(৪ই নভেম্বর)দুপুরের সময় তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি হলেন,মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয় এর ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর