ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচী
অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনে মির্জা গোলাম হাফিজ মিলনায়তনে এ সদস্য সংগ্রহ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক অ্যাড. আবেদ রাজা। সংগঠনের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ আলম, আইজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, সাবেক সভাপতি বদিউজ্জামান চৌধুরী বাদল, ফোরামের কেন্দ্রীয় সদস্য মির্জা নাজমুল ইসলাম, এ,এইচ,এম আব্দুল ওয়াহাব সজিব, ব্যারিষ্টার রাজিব প্রধান, গোলাম রসুল বকুল, মুশফিকুর রহিম তুহিন,আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও জয়নাল আবেদীন, ফোরামের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন।

বক্তারা বলেন, দেশে বিচার ব্যবস্থা বলে আর কিছু নেই। ফাঁসির আসামী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুক্তি পায়, অথচ তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ ও বয়স্ক মানুষ বেগম খালেদা জিয়া মুক্তি পাননা। এতেই বোঝা যায় সরকার ইচ্ছা করেই তাকে জামিন দিচ্ছেনা। সরকার তার জামিন নিয়ে খেলা খেলছে।

ফোরামের সিনিয়র যুগ্ম-সম্পাদক এন্তাজুল হকের সঞ্চালায় ও জেলা বারের পাঠাগার সম্পাদক আশিকুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক হাসান মামুন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আইনজীবী সমিতির যুগ্মসম্পাদক ফজলে আলম প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর