ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায়, আরও ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুরে, শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট এলাকার একটি সবজি বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় টহল দেয়ার সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে সন্ত্রাসীরা। হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়নি পুলিশ।
কাশ্মীরজুড়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। এ নিয়ে, গত দুই সপ্তাহে তিনটি হামলার ঘটনা ঘটলো।
বার্তাবাজার/কে.জে.পি