গত এক দশক ধরে দেশে নির্মাণের জোয়ার চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী নির্মাণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বলছে, দেশেই এখন মানসম্মত নির্মাণ সামগ্রী উৎপাদন হচ্ছে।
জানা গেছে, দেশের বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্যানিটারি ও কিচেন সলিউশনের চাহিদাও উর্ধ্বমুখী।
মানুষের জীবনযাত্রায় নির্মাণখাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে রাষ্ট্রের ছোট- বড় অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে ব্যক্তিখাতের সুউচ্চ আধুনিক ভবনের সংখ্যাও বাড়ছে। বাড়ছে নির্মাণ ও গৃহসজ্জা সামগ্রীর চাহিদাও।
যার বেশিরভাগ আমদানি নির্ভির হলেও স্থানীয় উদ্যোক্তারাও এখন বড় অংকের বিনিয়োগে আসছেন সম্ভাবনাময় নির্মাণ সামগ্রীর শিল্পে। রাজধানীতে শুরু হওয়া তিনদিনের নির্মাণ মেলায় যেমন পার্টেক্স গ্রুপের স্টলে দেখা যায়, অগ্নিপ্রতিরোধে সমক্ষ দরজা, বৈদ্যুতিক তার, নানারকম পার্টিকেল ও মেলামাইন বোর্ড।
রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট নির্মাণে মার্বেল, বিশ্বখ্যাত ব্র্যান্ডের কিচেন ও স্যানিটারি সামগ্রীর ব্যবহার বাড়ছে । মেলায় অংশ নেয়া ৮২ টি প্রতিষ্ঠানের মধ্যে বেশকয়েকটি স্টলে দেখা মিললো এমন পণ্যও।
রোববার সকালে এশিয়ার স্থপতিদের সংগঠন আর্কএশিয়ার সাথে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, এধরনের আয়োজন নির্মাণখাতের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশসহ এশিয়ার ২১ টি দেশের স্থপতিরা অংশ নিয়েছেন এবারের আয়োজনে।
বার্তাবাজার/এমকে