চুয়াডাঙ্গায় মাটির স্তুপ ধ্বসে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জীবননগরে ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়ে ৬ বছরের শিশু জিহাদের করুন মৃত্যু হয়েছে। নিহত শিশু জিহাদ জীবননগর উপজেলার বাঁকা আশতলা পাড়ার দিনমুজুর তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শিশু জিহাদ ও তার বন্ধু আরিফিন মিলে পাশে এ এন জে এম ইট ভাটার মাঠে খেলা করতে যায়। এ সময় ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়লে আরিফিন প্রানে বাঁচলেও জিহাদের মৃত্যু হয়। এ দিকে জিহাদের এই করুন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পারিবারিক সুত্রে জানতে পারি শিশু জিহাদ এবং তার বন্ধুরা সেখানে খেলা করতে গেলে মাটির স্তুপ ধ্বসে যায় এ ঘটনায় আরিফিন প্রানে বেঁচে যায় এবং জিহাদ ঘটনা স্থানে মারা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর