ছুরিকাঘাতে নিহত রোনালদোর হেয়ারড্রেসার

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর হেয়ারড্রেসার। রিকার্ডো মারকুয়েজ ফ্রেইরা নামের ওই হেয়ারড্রেসারের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্রাজিলিয়ানকে আটক করা হয়েছে।

মারকুয়েজ ফ্রেইরার বাড়ি পর্তুগালের মাদেইরাতে। গত দুবছরে ধরে তিনি সুইজারল্যান্ডের জুরিখে থাকছিলেন। সেখানেই শুক্রবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে রোববার রাতে জানায় পর্তুগিজ দৈনিক কোরিও ডা মানহা।

এই ঘটনায় একজন ব্রাজিলিয়ানকে সুইস পুলিশ আটক করেছিল বলে আগেই অভিযোগ করা হয়। জুরিখ ফরেনসিক বিভাগ পরীক্ষা-নিরীক্ষার শেষে অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় সেই ব্রাজিলিয়ানকে আটকের কথা নিশ্চিত করে পুলিশ।

বিবৃতিতে জুরিখ পুলিশ জানায়, পুলিশের আঞ্চলিক তদন্তকারীরা ৩৯ বছর বয়সী এক ব্রাজিলিয়ানকে ঘটনাস্থলের কাছে অবস্থিত তার বাসা থেকে আটক করে। এ বিষয়ে এখন পূর্ণ তদন্ত চলছে।

ফ্রেইরা গত দুই বছর ধরে সুইস শহরে থাকছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও তার আরও নামি-দামী ক্লায়েন্ট রয়েছে। সিআর সেভেন ছাড়াও তিনি পর্তুগালের অনেক খ্যাতিমান মডেল, অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত হেয়ারড্রেসার হিসেবে কাজ করেছেন। সেলিব্রেটিদের মধ্য আছেন পর্তুগালের ইসাবেল অ্যাঞ্জেলিনো, লিলিয়ানা কাম্পোস এবং ফাতিমা লাপোজের মতো তারকারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর