সাতক্ষীরায় অন্ত: ক্লাব লনটেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে অন্ত: ক্লাব লনটেনিস প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৭ টায় ক্লাব প্রাঙ্গণে অন্ত: ক্লাব লনটেনিস প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়।

ক্লাব সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী ও সম্পাদক মোকাদ্দেস হোসেন খান চৌধুরী (মিন্টু চৌধুরী) এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন জেলা ও দায়রা জজ ফারুক ইকবাল, মো. মোখলেছুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ানুজ্জামান, রাজীব কুমার রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম, বিলাস মন্ডল, ইয়াসমিন নাহার, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তসলিম আহমেদ, খেলোয়ার সুজা চৌধুরী, ইকরামুল, রবিউল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম, ডিজিএম পল্লী বিদ্যুৎ (কালিগঞ্জ সার্কেল) মো. জিয়াউল হক সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় খেলে শেষে রেজাওয়ানুজ্জামান ও রাকিবুল ইসলাম জুটি কে ৬-৩ পয়েন্টে পরাজিত করে মোস্তফা পাভেল রায়হান ও সুজা চৌধুরী জুটি ৬-৪ পয়েন্টে বিজয় অর্জন করেন। এ সময় বিজয়ী খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর