মুশফিকের পোষ্ট ভাইরাল, ৫ মিনিটে লাইক অর্ধ লাখের বেশি

মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। এদিন ৬০ রানের দুর্দান্ত ইনিংস দলকে উপহার দেন মিস্টার ডিপেন্ডেবল। আর এই জয়ের পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে মুশফিকের একটি ছবির সঙ্গে শুধু লেখা হয়েছে ‘আলহামদুলিল্লাহ’।

পরে এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ৫ মিনিটে এতে লাইক পড়ে ৫০ হাজারের বেশি। আর শেয়ার হয়েছে এক হাজার বারের বেশি।

উল্লেখ্য, গতকাল রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই ৪৩ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। তাঁকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্যর সঙ্গে ৬০ রানের জুটি গড়েন তিনি। আর চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৪০ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন এই দুই ভায়রা ভাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর