দ্বিতীয় দফায় জি কে শামীম রিমান্ডে

জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনর নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। সন্ধ্যা পর্যন্ত চলবে জিজ্ঞাসাবাদ। পরে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হবে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের সাত দিন তাকে সেখানেই রাখা হবে। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

গত ২৭ অক্টোবর শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। রোববার (৩ নভেম্বর) থেকে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিন দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকে আনা হয়।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর