এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ

রাজধানীর বাজারে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।

আজ সোমবার সকালে কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের পাইকারি দাম ১২৫ টাকা কেজি এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

অন্যদিকে, খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১৩৫ থেকে দেড়শ’ টাকা কেজি এবং মিয়ানমারের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকা কেজি দরে। বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ একেবারেই বন্ধ। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যাপারে কথা চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, পেঁয়াজের দামের এমন ঊর্ধ্বগতির কারণে পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন ক্রেতারা এমনটিও জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর