সাতক্ষীরার এসপি’র সাথে জেলা মানবাধিকার কমিশনের সৌজন্য সাক্ষাৎ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতীরার নবাগত পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান পিপিএম (বার)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং মহিলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাতকালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংগঠনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়ায় সকলের সহযোগিতার আহবান জানান।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, সদর উপজেলা শাখার সভাপতি বিএম শামসুল হক, জেলা মহিলা শাখার সভাপতি কোহিনুর ইসলাম, সহ সভাপতি খুরশিদ জাহান শিলা, সাধারণ সম্পাদক মহুয়া মজ্ঞুরী, সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু, সঞ্জয় সরকার, মো. আব্দুল লতিফ, আশরাফুর রহমান, শেখ সিফার, শাকিল, মনোরঞ্জন মন্ডল প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর