বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

বরগুনার পাথরঘাটায় গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

সকাল ৮টার দিকে পাথরঘাটার কাকচিড়ার খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক দেলোয়ার হোসেন গাছ থেকে সুপারি পাড়তে গেলে গাছে থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হন। এসময় তাকে বাচাতে প্রথমে তার ভাইয়ের ছেলে রাসেল পরে রাসেলের মা হামিদা বেগম এগিয়ে আসে। পরে তারাও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর