দূষণে ভারতীয়দের গড় আয়ু কমবে সাত বছর

বিশ্বের বায়ুমণ্ডলে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। তবে অনেক দেশের চেয়ে ভারতের বাতাসে এই দূষণ তূলনামূলক বেশি। বিশ্বের দূষিত বায়ূর দেশগুলোর মধ্যে দ্বীতিয় স্থানে উঠে এসেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সটিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। বায়ু দূষণের দিক থেকে সবেচেয়ে খারাপ অবস্থায় রয়েছে নেপাল।

গবেষণায় দেখানো হয়েছে যে, বায়ূদুষণ রোধে সম্পূর্ণ ব্যার্থ ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর দূষণের মাপকাঠিতেও অনেকটাই পিছিয়ে ভারত। বায়ূ দূষণের ফলে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষের ওপর মারাত্মক প্রভাব পড়বে। দেশটির জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষের গড় আয়ু কমে যাবে সাত বছর।

২০১১-র আদমশুমারির উপর ভিত্তি করে ২০১৩-১৭ সালে একটি সমীক্ষায় দেখা যায় ভারতের জনসংখ্যার গড় আয়ু ৬৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ বছরে। কিন্তু, ভবিষ্যতে পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষের গড় আয়ু কমে যেতে পারে সাত বছর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর