ভারতের বিপক্ষে জয়ে মির্জা ফখরুলের অভিনন্দন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দিল্লিতে ৭ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে শফিউল ইসলামের গতি আর তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের অনবদ্য ইনিংসের ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর