সাবাশ বাংলাদেশ: সৌরভ

ভারতের বিপক্ষে প্রথম টি-২০’তে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ম্যাচশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, এমন কঠিন অবস্থায় এ ম্যাচটি খোলার জন্য উভয় দলকে ধন্যবাদ। সাবাশ বাংলাদেশ।

টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে ১৪৮ রান করতে সক্ষম হয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে মুশফিকুর রহিম অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট জয় পায় বাংলাদেশ। আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে নামবে দু’দল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর