পেঁয়াজের দাম বেশি রাখায় লক্ষাধিক টাকা জরিমানা

মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জে ৪টি আড়তকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ নভেম্বর) বিকেলে নগরীর খাতুনগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে বেঙ্গল ট্রেডার্স, আলীম ট্রেডার্স ও সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অপর আরেকটি আড়তকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর