টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ নভেম্বর) রাতে বঙ্গভবন প্রেস উইং এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পৃথকভাবে এ কথা জানানো হয়।

সাকিব-তামিমকে ছাড়াই মুশফিক-সৌম্যদের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয় লাল-সবুজের জার্সিধারীরা। টসে হেরে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর