ধানমন্ডির জোড়া খুনের আসামি সুরভি গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় আসামি সুরভি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হেল কাফী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সুরভি আক্তারকে ধানমন্ডি থানায় আনা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। ঘটনার দিন বিকেলে ওই বাসায় কাজ করার জন্য এক গৃহকর্মীকে নিয়ে এসেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর