ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম নাজমুল শিকদার (২৬)।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকার ধান ক্ষেতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে।

থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছে।

নিহত নাজমুল শিকদার ওই এলাকার ছরোয়ার শিকদারের ছেলে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, পৌরসভার কাছেমাবাদ এলাকার কৃষক আজাহার বেপারী তার ধানক্ষেতে বিদ্যুৎতের লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদ পাতে। নাজমুল শিকদার শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি ফেরার পথে ওই ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে থানার এসআই মো. শহিদুল ইসলাম শহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য নাজমুলের লাশ রোববার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর