জাতীয় চার নেতা স্মরণে ধামরাই উপজেলা ছাত্রলীগের মিলাদ মাহফিল

সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই) আজ ৩ রা নভেম্বর , শোকাবহ জেলহত্যা দিবস। রবিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ডাউটিয়া মানিকনগর কওমি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া দিপু, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল), পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক ইমরান , ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা তুষার আহমেদ শান্ত , হৃদয় হোসেন, রবিন রবিন খান রিজভী, সুমন চৌধুরী, মাহিবুর রহমান মুন্না , যুবায়ের আহ্মেদ অনিক প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দোয়া পরবর্তী উক্ত আলোচনা সভায় মোঃ রবিউল আওয়াল রুবেল বলেন, “২০১৫ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। কিন্তু ১১ আসামির কাউকে আজ পর্যন্ত সাজার আওতায় আনা হয়নি তাই ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই অতি দ্রুত আসামিদের দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হোক।”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর