ধরে নিয়ে যাওয়ার পর বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর ভোররাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর ভোর রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত বাউলী গ্রামের কাসেম আলীর পুত্র আব্দুর রহিমকে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

৫৮ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল কামরুল আহসান জানান, বিএসএফের সাথে কথা বললে তারা আব্দুর রহিমের ছবি পাঠায়। ছবিটি তার পরিবারকে দেখিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। ৬০নং মেইন পিলারের ভারতের ৪০০ গজ অভ্যন্তরে লাশ রয়েছে। লাশটি নিয়ে আসার ব্যাপারে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর