ধানমন্ডির জোড়া খুনের ঘটনায় জামাতার বডিগার্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে নিহত গৃহকর্তী আফরোজা বেগমের মেয়ের জামাইয়ের বডিগার্ড বাচ্চুকে প্রধান আসামি করা হয়। মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) ধানমন্ডি থানায় মামলাটি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

থানা সূত্র জানায়, মামলার আসামিরা হচ্ছেন আফরোজার মেয়ে দিলরুবার স্বামী কাজী মনির উদ্দিনের বডিগার্ড আতিকুল হক বাচ্চু, বাড়ির সিকিউরিটি গার্ড নুরুজ্জামান, কেয়ারটেকার বেলাল, প্রিন্স এবং অজ্ঞাত একজন নারী (২৭)। ওই নারী বাদে বাকি চারজন পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে শুক্রবার রাতে ধানমন্ডির ফ্ল্যাট থেকে আফরোজা বেগম ও দিতির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর