নতুন সড়ক পরিবহন আইন প্রচারে লিফলেট বিতরণ করল শেরপুর জেলা পুলিশ

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়া নয়া “সড়ক পরিবহন আইন ২০১৮”,সম্পর্কে চালক, মালিক এবং যাত্রিদের সচেতন করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ৩ নভেম্বর রোববার বিকেলে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কিত লিফলেট বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন মোটরযান চালকদের বিধি নিষেধ সংক্রান্ত আইনে যানবাহনের চালনা এবং আইনের বিভিন্ন ধারা উল্লেখিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, ট্রাফিক সার্জেন্ট মোঃ রুবেল মিয়া, ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ কর্মকর্তা ও ট্রাফিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর