শফিউলের পর আমিনুলের আঘাত, চালকের আসনে বাংলাদেশ

বহুল প্রতীক্ষিত এক সিরিজ। ভারতের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দর্শকদের তাই এই সিরিজকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টসে হেরে ব্যাটিংয়ে আসেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। বাংলাদেশের পক্ষ্যে বোলিংয়ে ওপেনিংয়ে আসেন সফিউল। শুরুতেই বাংলাদেশে চাপে রাখার চেষ্টা করেন রোহিত।

কিন্তু রোহিতকে বেশিক্ষন মাঠে থাকতে দেননি সফিউল। দলীয় ১০ রানের মাথায় ব্যাক্তিগত ৯ রান নিয়ে শফিউলের বলে বিদায় নেন রোহিত। রোহিতের বিদায়ের পর মাঠে আসেন আরেক ডানহাতি ব্যাটসম্যান কে এল রাহুল। শিখার ধাওয়ানকে সাথে নিয়ে শুরু ধাক্কা সামলে উঠেন রাহুল।

বিদ্ধ্বংসী হওয়ার আগে আমিনুলের বলে বিদায় নেন রাহুল । দলীয় ৩৬ রানের মাথায় ব্যাক্তিগত ১৫ রান নিয়ে আমিনুলের বলে বিদায় নেন রাহুল।

এই প্রতিবদেন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৪৪ রান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর