কিশোরগঞ্জে ৫০০পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল কিশোরগঞ্জের নিকলী থানাধীন মজলিসপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে একই এলাকার মো মির্জালির ছেলে মেহদী হাসান (পুস্প) (২৯) নামের এক মাদক ব্যাবসায়ীকে পাচঁশত পিস ইয়াবা সহ আটক করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম রবিবার (৩ নভেম্বর) অভিযানে নিকলী উপজেলার মজলিসপুর থেকে একই এলাকার মো মির্জালির ছেলে মেহদী হাসান (পুস্প) কে ৫০০ পিস ইয়াবা সহ কিশোরগঞ্জের নিকলী থানাধীন মজলিসপুর এলাকা থেকে আটক করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান জানান, জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় রবিবার (০৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের নিকলী থানাধীন মজলিসপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন রবিবার (০৩ নভেম্বর )রাত ০৭ টায় প্রেস রিলিজের মাধ্যমে জানান, র‍্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে আপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উক্ত আসামী মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রন্তে আসামির বিরোদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অাইনে কিশোরগন্জ জেলাধীন নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর