অর্থাভাবে শাবিপ্রবিতে ভর্তি হতে পারছে না মেধাবী ঝর্ণা

অধম্য মেধাবী ঝর্ণা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। কিন্তু তৃতীয় স্থান পেয়েও অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, মেধাবী ঝর্ণার বাবা দীর্ঘদিন আগে মারা গেছেন। অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে সে পড়ালেখা চালিয়ে আসছে। বর্তমানে ভর্তির টাকা ও পরবর্তী পড়াশুনার খরচ না থাকায় সে এখন দিশেহারা হয়ে পড়েছে।

ঝর্ণা আক্তার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগনরায়ের গাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার মেয়ে।

এদিকে ঝর্ণার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার অভাবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। সেজন্য সরকার ও সমাজের দানশীল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন পরিবারটি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর