ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিবের আশ্বাসের পর দলের কেন্দ্রীয় কমিটি সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (৩ নভেম্বর) মেয়র আরিফ সময় সংবাদকে জানান, সিলেটের যুবদলের জেলা ও মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে মেয়র আরিফসহ চার নেতা পদত্যাগের হুমকি দেন।
সকালে তারা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান।
মহাসচিব বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে মেয়র আরিফসহ চার নেতা সিলেট ফিরে আসেন।
বার্তা বাজার/এম.সি