এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলহত্যা দিবসে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে রোববার (৩ নভেম্বর) বাদ যোহর কেন্দ্রীয় কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজ’র অধ্যক্ষ টি.এম সোহেল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রাসেদ খান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানকে।
বার্তাবাজার/ডব্লিওএস