তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: ১৯৭৫ সালের ৩রা নভেম্বরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় এ ধরনের বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। শোকাবহ এই দিনকে স্মরন করে ৩ নভেম্বর রবিবার বিকেলে শহরের সজবরখিলা এলাকায় জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর, উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, সালাউদ্দিন সালেম, সাবেক ইউপি চেয়ারম্যান আজহার উদ্দিন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাতেন, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ।
বার্তাবাজার/ডব্লিওএস