মৌসুমীর জন্মদিন কাটছে পরিবারের সঙ্গে

ডেস্ক রিপোর্ট: বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। আজ তার জন্মদিন। তবে কোনও উদযাপন নয় কিছুটা সাদামাটাভাবে দিনটি পার করছেন তিনি।

শুভদিনটি নিয়ে মৌসুমী বলেন, বয়সের ঘরে নতুন একটি সংখ্যা যোগ হল। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ভালো লাগছে। ভালোবাসা পেতে ভালোই লাগে।

জন্মদিনের আয়োজন নিয়ে তিনি বলেন, বিশেষ কোনও আয়োজন নেই। ঘরোয়াভাবে কেক কাটা হয়েছে। এখন ছেলেমেয়েরা আমার জন্মদিন পালন করে। ওরা আমাকে সারপ্রাইজ দেয়।

দর্শকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, সবাই দোয়া করবেন। যেন ভালো থাকি এটাই কামনা করি। দর্শকদের ভালো কিছু দিতে চাই।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মৌসুমীর স্বামী ওমর সানি। নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের আয়োজনের ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের নিয়ে জলের সান্নিধ্যে মেতে ওঠেন মৌসুমী। ক্যাপশনে সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন মৌসুমী প্রিয়দর্শিনী অগ্নিকন্যা। আল্লাহ হেফাজত করুক।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মাধ্যমে ক্যারিয়ারের সূচনা মৌসুমীর। এরপর সাড়া জাগানো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে পরিচালনায় আসেন তিনি। এছাড়া গেল ২৫ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর