হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। ইতিহাসের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ চার নেতার অন্যতম কিশোরগঞ্জের সন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের বড় মেয়ে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী,পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সদর উপজেলা আওমীলীগ সভাপতি অ্যাড.আতাউর রহমান। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রোববার সকাল ৯টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে শোক র্যালীর মাধ্যমে কর্মসূচির শুরু হয়।
শোক র্যালীটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম শুরু হয়। বাদ জোহর শহীদ সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ি যশোদলের বীরদামপাড়া সাহেব বাড়ি জামে মসজিদ, শহরের পাগলা মসজিদ এবং শহীদী মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা সদরের মসজিদ,মন্দির-গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনাঅনুষ্টিত হচ্ছে। বিকেল ৪টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্টিত হবে।
বার্তাবাজার/ডব্লিওএস