উত্তম আর্য্য,টাঙ্গাইল প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইল শহর আ’লীগের উদ্যোগে বিন¤্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। রোববার সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র জামিলুর রহমান মিরন,শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম. এ রৌফ প্রমুখ।পরে জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস