উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর গান্ধিনা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রমজান আলী(৫০) সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এব্যাপারে থানায় একটি মামলা করা করা হয়েছে। মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বাদী পরিবারকে।ওই সন্ত্রাসীদের ভয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ করেছে ভূক্তভোগি পরিবার।
মামলা সুত্রে জানাগেছে,উপজেলার গান্ধিনা গ্রামের মৃত ইফসুফ আলীর ছেলে রমজান আলী সম্প্রতি রতনগঞ্জ বাজার থেকে ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ি যোগে বাড়ি ফেরার পথে তেজপুর ব্রীজের সামনে এলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মুসফিকুর রহমান,হারুন অর রশিদ,কামাল হোসেন,নুর এ মাসুদ পলাশ,শামছুল হক সহ ১০/১২ জন তার গতিরোধ করে। রমজান আলীকে নামিয়ে রেখে ভ্যানগাড়ি তাড়িয়ে দিয়ে কিল,ঘুষি,লাঠি ও চাপাতি দিয়ে কোপাতে থাকে।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই সন্ত্রসীরা পালিয়ে যায়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিহাতী হাসপালে ভর্তি করে।বর্তমানে রমজান আলী কালিহাতী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।তার অবস্থা আশঙ্কা জনক।
এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচাজর্ (ওসি) হাসান আল মামুন জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/ডব্লিওএস