হুমায়ুন কবির, কিশোরগন্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ জুয়েল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো: কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক মোতায়েম হোসেন স্বপন,পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহম্মেদ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ কে এম লুৎফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বছরব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তাগণ।
বার্তাবাজার/ডব্লিওএস