পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট: পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে আরও বলা হয়েছে, পিয়াজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পিয়াজ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।

নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ভারত সরকার আকস্মিকভাবে পিয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার কারণে বাংলাদেশে পিয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য পিয়াজ আমদানিতে এক দেশের উপর নির্ভরশীল হয়ে না থাকতে এ শুল্ক নীতি প্রণয়ন করতে বলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর