রামগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাবসায়ীদের জরিমানা আদায়

আবদুর রহমান,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: পেঁয়াজের দাম বেশি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করা সহ বিভিন্ন অভিযোগে রামগঞ্জ শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান রামগঞ্জ শহরের মিতালী ষ্টোর ৮হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডার ৫হাজার, হুক্কা মিয়ার হোটেল ৩ হাজার ও শ্রী-গুরু শিল্পালয়কে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এসময় কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন, রামগঞ্জ পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর কবির ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

বার্তা বাজা/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর