মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকার সাভারে মিলন নামের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়।
পুলিশ জানায়, দুপুরে নামা গেন্ডা এলাকার একটি ডোবার কুচুরি পানার নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহতের গলায় গামছা পেচানো ছিলো। পুলিশের ধারণা দুর্বৃওরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য কুচুরি পানার ভিতরে রেখে পালিয়ে যায়। নিহতের প্যান্টের পকেটে একটি ভোটার আইডি কার্ড থেকে তার নাম মিলন এবং বাড়ি সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ি এলাকায় বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, দুর্বৃওরা কি কারনে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে