নিজ কর্মস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজধর মিয়া

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রাজধর মিয়া সকাল ৭ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সকালে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধর মিয়া ২০০৪ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার পদে যোগদান করেন বর্তমানে তিনি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার কর্তব্যর ছিলেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর খালিয়াজুরি নেএকোনায় নিয়ে যাওয়া হয় লাশ আত্মীয়-স্বজন জানান সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

দুপুরে ১ম দফা জানাযা অনুষ্ঠিত হয় কর্মস্থল জামে মসজিদের সামনে। এসময় উপস্থিত ছিলেন ময়মনমসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা ও কিশোরগঞ্জ উপ সহকারী পরিচালক মোবারক আলী।

কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের সহকর্মীরা বলেন, স্যার ছিলেন একজন অদম্য সাহসী সিনিয়র স্টেশন অফিসার। মানুষের জীবন বাঁচাতে উদ্ধার কাজে নিজেকে বিলিয়ে দিতেন সব সময়। যে কোন দুর্ঘটনার সংবাদ পেলে মুহূর্তেই রাজধর মিয়া উদ্ধারকাজ কীভাবে চলবে, কটি ইউনিট কাজ করবে, কে কোন অবস্থান থেকে কাজ করবেন, কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করা হবে—অভিযানের এমন সব সিদ্ধান্ত নিয়ে নিতেন মুহূর্তেই । একটু এদিক-সেদিক হলেই দিতে হবে বড় মাশুল, তাই ভুলের কোনো সুযোগ নেই । চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ-অনুজ সবার হৃদয়।

আর তাই তার অকাল বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েন সবাই।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর