চার নেতার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারে কাছে দাবী ডেপুটি স্পিকারের

জাতীয় চার নেতার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারে কাছে দাবী জনিয়েছেন; ডেপুটি স্পিকার
রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা চত্বরে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে যখন পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন এই জাতীয় চার নেতা। সে কারনেই তাদের হত্যা করা হয়েছিল। দ্রুত বিচার কার্যকরের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দেখতে চায় বাংলার মানুষ।

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন।

আলোচনা সভার পূর্বে একটি শোক র‌্যালি সাঘাটা উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

বার্তা বাজার/ H.R

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর