জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে নির্বাচন

ডেস্ক রিপোর্ট: জানুয়ারির শেষ দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। নির্বাচন ভবনের নিজকক্ষে রবিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আজ অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। তবে চট্টগ্রাম সিটির ভোটের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর