জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমতসহিষ্ণুতার বীজ শিশুদের মধ্যে শৈশব থেকেই বপন করতে হবে।
আজ শনিবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব ছায়া সংসদের অস্টম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার বলেন, ‘মুক্তচিন্তা এবং বাক-স্বাধীনতা একটি জাতির জন্য অপরিহার্য বিষয়। গ্রহণযোগ্য বিরোধী মতকে গুরুত্ব দেয়ার মানসিকতা শৈশব থেকেই শিশুদের থাকতে হবে।’
এ ধরনের আয়োজনে তরুণদের মধ্যে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন স্পিকার ।