ইবিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হলো ৪৪তম জেলহত্যা দিবস।

দিবসটি পালনের লক্ষ্যে রবিবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে হতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়।

এসময় শোক র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনভবনের সামনের গিয়ে জেল হত্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জানতে হবে সেই সাথে মুকিযুদ্ধের বিপক্ষের শক্তিকেও চিনতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে গভীরভাবে শ্রদ্ধা করতে হবে এবং এর বিপক্ষের শক্তিকে ঘৃনা করতে হবে তাহলেই হওয়া যাবে খাটি দেশপ্রেমিক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভার:) এসএম আব্দুল লতিফ।

প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর