নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় নওগাঁ সরকারী কলেজের অডিটরিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম), নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল একেএম আরিফুল ইসলাম (পিএসি), মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজলসহ নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারী পরিচালক একেএম দিদারুল ইসলাম।
এসময় নওগাঁ সরকারী কলেজের প্রায় ৪শতাধিক ছাত্র-ছাত্রী ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি